তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। শনিবার (২০ আগস্ট) সকালে দেশটির গাজিনটেপ এলাকায় বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২১ জন।
এদিকে, এই ঘটনার কয়েক ঘণ্টা পর দেশটির মার্ডিন শহর থেকে ২৫০ কিলোমিটার দূরে জনপূর্ণ এলাকায় ট্রাক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ২৯ জন।
তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ফারটিন কোচা জানান, আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
এক টুইট বার্তায় ফারটিন কোচা বলেন, মার্ডিন প্রদেশের ডেরিক এলাকায় একটি লরি ব্রেক ফেল করে মানুষের ভিড়ের ওপর উঠে গেলে এই দুর্ঘটনা ঘটে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



