জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২০ আগস্ট) রাতে নগরীর হাওয়া পাড়াস্থ জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর অস্থায়ী কার্যালয়ে রাত ৯টায় এই কমিটি গঠন করা হয়।
সাংবাদিক চৌধুরী দেলোয়ার হোসেন জিলনকে আহ্বায়ক ও আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে এই কমিটির অনুমোদন দেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিলেট জেলা জেএসডির আহবায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক।
আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক শফিক, যুগ্ম আহ্বায়ক রফিক মিয়া, জুম্মান খান কানু, যুগ্ম সদস্য সচিব রাজ্জাক আলী, সদস্য আব্দুল কাদির, শ্রী বলরাম, মোহাম্মদ ইসমাইল, আক্তার মিয়া, নুরুল আমিন, শ্যামলী পাত্র, মুক্তার আলী, চন্দ মিয়া, বেলাল হোসেন, কালা মিয়া, মজনু। বিজ্ঞপ্তি
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



