সিলেট মহানগরের ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুলতান বক্স মনসুরের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
শনিবার বিকেলে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরের দরগা গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চৌহাট্রা পয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল।

জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলওয়ার হোসেন চৌধুরী ও আবু আহমদ আনসারীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রজব আহমদ, আবুল কালাম সাহেদ, জাহাঙ্গীর মিয়া, আহবায়ক কমিটির সদস্য আলী আনসার, দেওয়ান রেজা মজিদ, দুলাল আহমদ, রুবেল বক্স, আমিনুর রহমান আমিন,আব্দুল আমিন, জাহেদ আহমদ, নুরুল আমিন, আশিকুর রহমান, দেলোয়ার হোসেন, শেখ সাকিব, মেহদী হাসান সুবেল, শেখ ফাইয়াজ আহমদ, আজাদ আহমদ, সায়েম আহমদ রনি,রবিন আহমদ, শিপন আহমদ, জাহাঙ্গীর আহমদ, শামীম আহমদ, আব্দুস সালাম, শাহাবুদ্দিন, বাবলু প্রমুখ।
উল্লেখ্য, শুক্রবার রাতে বিমানবন্দর থানা পুলিশ স্বেচ্ছাসেবক দল নেতা সুলতান বক্স মনসুরকে গ্রেফতার করে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



