দৈনিক মজুরী ১৪৫ টাকা মেনে নিয়ে চা শ্রমিকদের অব্যাহত কর্মবিরতি প্রত্যাহার করা হয়।শনিবার (২০ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গলে শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বৈঠকের পর শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন নিশ্চিত করেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল।
কিন্তু এদিন বিকেলেই সিদ্ধান্ত নিয়ে চা শ্রমিকদের মধ্যে বিভক্তি দেখা দেয়।এই সিদ্ধান্ত অসন্তুষ্ট সিলেট ভ্যালীর চা শ্রমিকরা।তারা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।
উদ্ভুত পরিস্থিতিতে রাতে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জেলা প্রশাসন সম্মেলন কক্ষে চা শ্রমিক নেতাদের নিয়ে বৈঠকে বসে।
বৈঠক শেষে চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজু গোয়ালা বলেন, ‘আমরা ধর্মঘট প্রত্যাহার করিনি। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক পর্যন্ত স্থগিত করেছি। প্রধানমন্ত্রী ভারত সফর শেষে ফিরে আমাদের সঙ্গে কথা বলবেন।তাঁর সম্মানেই ততদিন পর্যন্ত আমরা আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।
রাজু গোয়ালা আরো বলেন, ‘মজুরি মাত্র ২৫ টাকা বাড়ানোয় আমরা কেউই সন্তুষ্ট নই। তারপরও প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ভারত সফর শেষে দেশে ফিরে আমাদের সঙ্গে বসবেন। আমাদের দাবি দাওয়া শুনবেন, একটি গ্রহণযোগ্য সমাধান দেবেন। তাই আমরা প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে ধর্মঘট আপাতত স্থগিত রেখে রোববার থেকে কাজে যোগ দেবো।
তিনি বলেন, আমাদের সিলেট ভ্যালির ২৩ বাগানের শ্রমিকরা আন্দোলন স্থগিত করতে সম্মত হয়েছি, সারাদেশের কথা জানি না। এ নিয়ে আমরা সব বাগানের পঞ্চায়েত কমিটির সঙ্গে বসবো এবং রোববার থেকে শ্রমিকরা যথারীতি কাজে যোগ দেবে।
এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, প্রধানমন্ত্রীর প্রতি সম্মান দেখিয়ে চা শ্রমিকরা রোববার থেকে কাজে যোগ দিতে সম্মত হয়েছেন।

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা উন্নীত করার দাবিতে গত ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে ছিলেন চা শ্রমিকরা। এরআগে দুইদিন দাবি আদায়ে তারা ২ ঘন্টা কর্মবিরতি পালন করে আসছিলেন। কিন্তু মালিকপক্ষ তাতে সায় না দেওয়ায় অনির্দিষ্টকাল কর্মবিরতিতে যান।
শনিবার দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে শ্রম অধিপ্তর ও সরকারের প্রতিনিধির সাথে বৈঠকে বসেন চা শ্রমিক নেতারা। ওই বৈঠকে চা শ্রমিকদের মজুরী ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা করার প্রস্তার দেওয়া হয়।সেই সঙ্গে প্রধানমন্ত্রী চা শ্রমিকদের সঙ্গে বৈঠকের বিষয়টি জানানো হয়। এই আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহারে রাজি হয়ে কাজে যোগ দেয়ার কথা জানান শ্রমিক নেতারা।
বৈঠকের চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল প্রধানমন্ত্রীর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করার বিষয়টি জানিয়ে বলেন, চা শ্রমিকদের মজুরি ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা করা হয়েছে। আর প্রধানমন্ত্রী ভারত সফর শেষে দেশে ফিরে তাদের সঙ্গে বসবেন বলেও জানান।
এদিকে, নেতাদের এই সিদ্ধান্তের পর শ্রম দপ্তরের সামনেই বিক্ষোভ শুরু করেন সাধারণ শ্রমিকরা। তারা ৩০০ টাকা মজুরির দাবিতে স্লোগান দিতে থাকেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ারও কথা ঘোষণা দেন।
এরপর বিকেলে সিলেটে জেলা প্রশাসকের সাথে বৈঠকের পরও শ্রমিকদের একটি অংশ সমঝোতা না মেনে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। সন্ধ্যায় তারা নগরীতে বিক্ষোভ মিছিলও করে। মিছিলে নেতাদের প্রতি ক্ষোভ জানিয়ে শ্রমিকরা দাবি আদায়ে ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দেন। পরে আন্দোলন নিয়ে শ্রমিকদের মধ্যে এমন বিভক্তির পর রাতে আবারও শ্রমিক নেতাদের সাথে বৈঠকে বসেন জেলা প্রশাসক। বৈঠকে সিলেটের সবগুলো বাগানের পঞ্চায়েত নেতারা উপস্থিত ছিলেন।তবে মাত্র ২৫ টাকা মজুরি বাড়ানোতে শ্রমিকরা ক্ষুব্ধ জানিয়েোছন।
চা শ্রমিক অধিকার আন্দোলনের সভাপতি রিতেশ মোদী বলেন, সাধারণ শ্রমিকরা এই সমঝোতা মানছে না। তারা অসন্তুষ্ট এবং কর্মবিরতি চালিয়ে যেতে চায়। তাই রোববার থেকে চা শ্রমিকরা কাজে যোগ দেবে কি না, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



