যার নামে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নিবন্ধন করা হবে তার অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স না থাকলে কোনোভাবেই মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দেয়া হবে না। চলতি বছরের ১৫ সেপ্টেম্বর থেকে এই নিয়ম বাধ্যবাধকতা চালু হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ-এর পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস সই করা এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর প্রদানের সময় সংশ্লিষ্ট গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি রেজিস্টারিং অথরিটি কর্তৃক নিশ্চিত করতে হবে।ইভিং লাইসেন্স ছাড়া কোনও মোটরসাইকেল রেজিস্ট্রেশন নম্বর পাবে না।
সাম্প্রতিক সময়ে মোটরসাইকেলের দুর্ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



