সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা নদীতে বাল্কহেড’র ধাক্কায় খেয়া নৌকা থাকা আরোহি পানিতে ডুবে নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (১৯ আগস্ট) রাত ৮ টায় উপজেলা আজম পুর ঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ সামসুল ইসলাম সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষ্মণ শ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বাসিন্দা। তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের সুনামগঞ্জের একটি ইউনিট৷
প্রত্যক্ষদর্শীরা বলেন, সদরের ঘাট থেকে খেওয়া নৌকাটি আজমপুর ঘাটের কাছাকাছি পৌছামাত্র বালল্কহেডটি খেয়া নৌকাকে ধাক্কা দেয়।
এ সময় নৌকাটি তীরের কাছে থাকায় নৌকায় থাকা ৬০-৭০ জন যাত্রীর সকলেই নদীতে ঝাঁপ দেন নদীতে। সবাই সাঁতরে ওঠতে পারলেও এক যাত্রী এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।
নৌকায় থাকা সুনামগঞ্জের হবতপুর গ্রামের এখলাছুর রহমান জানান, একটি মোটর সাইকেলে করে তারা তিন বন্ধু দোয়ারাবাজারের বাঁশতলা গিয়েছিলেন ঘুরতে। ফেরার সময় দোয়ারাবাজার খেওয়া ঘাট থেকে মোটর সাইকেলসহ ওঠেন তারা। তীরের কাছাকাছি আসার সময় হঠাৎ করেই বাল্ক হেড খেয়া নৌকাটিকে ধাক্কা দেয়। এ সময় সকল যাত্রীরা প্রাণে বাঁচতে নদীতে ঝাঁপ দেন।
দোয়ারাবাজার উপজেলার সহকারী কমিশনার ভূমি ফয়সল আহমদ বলেন, ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। রাত ৮ টার দিকে ইঞ্জিন চালিত খেয়া নৌকাটিতে বাল্কহেড’র ধাক্কা লাগে। ওই সময় যাত্রীরা নদীতে পড়ে যান। নদীতে পড়ে ও নৌকা ডুবে একজনের নিখোঁজের তথ্য নিশ্চিত হওয়া গেছে। ট্রলার নিয়ে ঘটনাস্থলের আশপাশে খোঁজাখুঁজি করা হচ্ছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেব দুলাল ধর বলেন, নৌকা ডুবির ঘটনায় এখন পর্যন্ত একজন নিখোঁজ রয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



