শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিজ্ঞান বিষয়ক সংগঠন বিজ্ঞানের জন্য ভালোবাসা’র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসাবে রসায়ন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আলী আকবর সাব্বির ও সাধারণ সম্পাদক হিসাবে একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী তৌহিদুল হাসান রাজিব মনোনীত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় ইউনিভার্সিটি সেন্টারে এক সাধারণ সভায় সংগঠনের নতুন কমিটির ঘোষণা এবং ৭ম কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক বিলুপ্ত ঘোষণা করা।
২৯ সদস্য বিশিষ্ট ৮ম কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি পিয়াল চৌধুরি , সাফায়েত আহমেদ , বিজ্ঞানভিত্তিক পরীক্ষণ উন্নয়ন ও প্রদর্শনী প্রধান পল্লব শিল, ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক তৌফিক, প্রচার সম্পাদক মোতাসিম বিন ইসলাম অমি, আইটি সম্পাদক রাকিব হাসান, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ মুন্তাসির তালুকদার শাওন, কোষাধক্ষ্য প্রনয় বর্মণ এবং কার্যনির্বাহী সদস্য আসাদুল্লাহ আল গালিফ, রাশিক তাহমিদ অন্তর, হাবিবুর রহমান, কামরুল হাসান, আরাফাত আহমেদ সজিব,ফয়সাল আহমেদ, আরাফাত হোসেন, সানজানা সামিরাহ অর্পা, আরমান মিয়া, মো: মোতাহার হোসেন, এ.এস.এম. মাহী, নাদের চৌধুরি,আহম্মাদুল কবির লিমন, লিটন বিশ্বাস,মো: সাবিত আহমেদ রিজভি, রুহুল আমিন, আব্দুল আহাদ সাব্বির এবং রাফিদ আহমেদ।
উল্লেখ্য, ‘বিজ্ঞানের জন্য ভালোবাসা’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে ২০১১ সালের ১৭ এপ্রিল।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



