শ্রীকৃষ্ণের ৫২৪৮তম শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) যুগলটিলা সিলেট মন্দিরে তিনদিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে,আজ বৃহস্পতিবার রাত ০৯ টায় অধিবাস অনুষ্টিত হবে।এছাড়া কাল শুক্রবার সকালে ইসকন সিলেট মন্দির প্রাঙ্গন থেকে বের করা হবে বর্ণাঢ্য-মনোলভা ঐতিহাসিক পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রা।এরপর মধ্যরাত্রি পর্যন্ত নির্জলা উপবাস। সকাল ৬টায় কীর্ত্তনমেলা, পরিচালনায় শ্রী মহাসংকীর্ত্তন দাস ব্রহ্মচারী, বিকেল ৪টায় কৃষ্ণলীলামৃত, পরিবেশনায় শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ ও শ্রীপাদ ভাগবত করুনা দাস ব্রহ্মচারী, বিকেল ৫টায় শ্রীল প্রভুপাদ কথামৃত,পরিবেশনায় শ্রীল প্রভুপাদের শিষ্যবৃন্দ। সন্ধ্যা ০৭ টায় আলোচনা সভা।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রীর সুযোগ্য স্ত্রী সেলিনা মোমেন।রাত ০৯ টা থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহা-অভিষেক ও রাত ১২টায় অনুকল্প মহাপ্রসাদ বিতরণ।
অনুষ্ঠানমালায় সর্বস্তরের গৌর ভক্তবৃন্দকে স্বতঃস্ফুর্তভাবে উপস্থিত থাকার জন্য আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) যুগলটিলা সিলেট-এর অধ্যক্ষ ও ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



