দক্ষিণ সুরমার সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর মেধাবী ছাত্রী ছামিয়া আক্তার জাহেরা জটিল রোগে আক্রান্ত। দশম শ্রেণীর ওই ছাত্রী বাঁচতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
দক্ষিণ সুরমা উপজেলার দক্ষিণ কুশিঘাট গ্রামের মৃত মাসুক মিয়ার কন্যা জাহেরা। দুই ভাই এক বোনের মধ্যে সে সবার আদরের। সম্প্রতি তার শরীরে জটিল ব্যাধি ‘অ্যাপ্লাস্টিক এনিমিয়া’ দেখা দিলে দরিদ্র ওই পরিবারের লোকজন পড়েন বিপাকে। চিকিৎসক তার বোনম্যারো ট্রান্সপ্লান্ট এর পরামর্শ দিয়েছেন। এতে খরচ হবে ২০-২৫ লক্ষ টাকা। পরিবারে উপার্জনক্ষম বড় ভাই সিএনজি অটোরিক্সা চালক ইব্রাহিম আহমদ রুবেল একমাত্র বোনকে বাঁচাতে ছোটাছুটি করছেন। ইতোমধ্যে জাহেরার শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে সাহায্যের আবেদন জানিয়েছেন। সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছেন। মেধাবী শিক্ষার্থী জাহেরার চিকিৎসা সহযোগিতায় ব্যাংক একাউন্ট নম্বর-৫৬২৬৭০১০১৬০৩৮, সোনালী ব্যাংক, পুলের মুখ শাখা, সিলেট। বিকাশ নম্বর-০১৭৭৬-২১১৭৫৯।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



