আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া এ বিস্ফোরণে অনেক মানুষ আহত হয়েছেন। আফগান পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নামাজের সময় এই বিস্ফোরণ ঘটে। বার্তা সংস্থা রয়টার্স আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
পুলিশ অনেক হতাহতের কথা বললেও এখন পর্যন্ত কতজন মারা গেছেন তা জানায়নি। একজন তালেবান গোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, অন্তত ৩৫ জনের মতো আহত বা নিহত হতে পারে এবং এ সংখ্যা আরও বাড়তে পারে।
তবে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা একজন অজ্ঞাত কর্মকর্তাকে উদ্ধৃত করে মৃতের সংখ্যা ২০ জন বলে জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে বলেছেন, কাবুলের আশপাশে শক্তিশালী বিস্ফোরণের শব্দ তাঁরা শুনেছেন। বিস্ফোরণে আশপাশের অনেক ভবনের জানালার কাচ ভেঙে গেছে। ঘটনার পরপরই সেখানে অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা গেছে।
কাবুলের মসজিদে বোমা বিস্ফোরণ, ব্যাপক হতাহতের শঙ্কা কাবুলের মসজিদে বোমা বিস্ফোরণ, ব্যাপক হতাহতের শঙ্কা
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান রয়টার্সকে বলেছেন, ‘একটি মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটেছে…বিস্ফোরণে অনেক হতাহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা এখনো স্পষ্ট নয়।’
নাম প্রকাশ না করার শর্তে একজন তালেবান গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, কাবুলের খাইরখানা এলাকার একটি মসজিদে এ বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণে মসজিদের ইমামও নিহত হয়েছেন। গোয়েন্দা কর্মকর্তারা বিস্ফোরণস্থলে তদন্ত করছেন।
রয়টার্স জানিয়েছে, হতাহতের সংখ্যা নিশ্চিত করতে তালেবান সরকারের কর্মকর্তাদের একাধিকবার অনুরোধ করা হলেও তাঁরা জবাব দেননি।
এক সপ্তাহ আগে কাবুলে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে তালেবানপন্থী একজন ধর্মীয় নেতা নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



