মদপানে আসক্ত যুবককে হত্যার পর মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে বাবা, মা ও দাদার বিরুদ্ধে। ভারতের উত্তর দিনাজপুরের চোপড়া থানার ধোপতিডাঙির এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত যুবকের নাম সমীর বালা। ২০ দিন ধরে তাকে এলাকায় দেখা যাচ্ছিল না বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সমীরের বাড়ির কাছে একটি পরিত্যক্ত জায়গায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়। জানা যায় তিনি বিহারের বাসিন্দা। কিন্তু সন্দেহ হওয়ায় সেখানে আরো তল্লাশি শুরু করে পুলিশ। তখন মাটি খুঁড়লে উদ্ধার হয় সমীরের মরদেহ। এরপরই তা বাবা-মা ও দাদাকে আটক করে পুলিশ।
জেরায় আটকরা স্বীকার করেছেন যে, মদপান নিয়ে সমীরের সঙ্গে প্রতিদিন পরিবারের সদস্যদের বাকবিতণ্ডা হতো। গত মাসের শেষের দিকে এ রকমই বিবাদ চলাকালীন সমীরকে হত্যা করে পরিবারের সদস্যরা। এরপর চুপচাপ দেহ পুঁতে দেওয়া হয় বাড়ির পাশের পরিত্যক্ত জমিতে।
স্থানীয়রা জানান, সমীরের মদপানের অভ্যাস নিয়ে প্রতিদিন ঝগড়া হত পরিবারটিতে। কিন্তু গত কয়েকদিন তেমন ঝগড়া দেখেননি তারা।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



