কিশোরগঞ্জের ইটনায় জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের খাদ্য গুদামের সামনে এ ঘটনা ঘটে। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতেরা হলেন ইটনা উপজেলা সদরের নগরহাটি এলাকার নেপাল কর্মকারের ছেলে হৃদয় কর্মকার (২৫) ও তার ছোট ভাই বিজয় কর্মকার (১৭)।
পুলিশ জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে নিজেদের দোকানে জাতীয় পতাকা টানাতে যান ছোটভাই বিজয় কর্মকার। এ সময় তিনি বিদ্যুৎপৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে বড়ভাই হৃদয় কর্মকারও তড়িতাহত হয়ে পড়েন।
আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সহোদর দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



