সারাদেশের ন্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম ‘শাহাদাত বার্ষিকী’ উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপজেলা আ.লীগ ও উপজেলা প্রশাসন এর উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) ভোর সকালে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করা হয়।
এ সময় তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির, উপজেলা আ.লীগ সভাপতি আবুল হোসেন খান, সাবেক সভাপতি মো. আব্দুস ছোবহান আখঞ্জি, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সুনামগঞ্জ জেলা পুলিশের (তাহিরপুর) সার্কেলের সহকারী পুলিশ সুপার সাহিদুর রহমান, কৃষি অফিসার হাসান উদ-দৌলা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ (তরফদার), থানার ওসি (তদন্ত) মো. সুহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা মো. মফিজুর রহমান, উপজেলা সংরক্ষিত আসনের (মহিলা) ভাইস চেয়ারম্যান খালেদা খানম, বালিজুরি ইউনিয়নের চেয়ারম্যান মো. আজাদ হোসাইন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উত্তর শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী হায়দার প্রমুখ সহ উপজেলা আ.লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ও উপজেলা বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



