মৌলভীবাজার কুলাউড়ায় সাপের কামড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল হান্নান (৬০)। তিনি কুলাউড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের অধিবাসী। গতকাল রোববার ( ১৪ আগস্ট ) এই ঘটনা ঘটে। কুলাউড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
রাত ৯টায় নিহত আব্দুল হান্নানের জানাজার সিদ্ধান্ত জানানো হয়েছিল। তবে কথিত এক ওঝা ঝাড়ফুক দিয়ে তিনি জীবিত বলে জানালে পরিবারের লোকজনের মধ্যে দেখা দেয় দ্বিধাদ্বন্দ্ব। ফলে জানাজা নির্দিষ্ট সময়ে না হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে।
নিহতের পরিবারের লোকজন জানান, পৌরসভার ৯নং ওয়ার্ডের লস্করপুর গ্রামের বাসিন্দা আব্দুল হান্নান সকালে গরুর ঘাস কাটতে পাশের প্রতাবী এলাকায় যান। এদিকে বিকেল পর্যন্ত তিনি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে গিয়ে প্রতাবী এলাকায় পড়ে থাকতে দেখেন।
সেখান থেকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করলে আবাসিক মেডিকেল অফিসার মো. জাকির হোসেন তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল হান্নানের গলায় ও চোখে বিষাক্ত সাপে কামড়ের চিহ্ন রয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



