শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক ডাক্তার-নার্স রাখা ও ক্যাম্পাসে ঔষধালয় স্থাপনসহ ৬ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
এরই প্রেক্ষিতে রবিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. কবির হোসেনের সাথে আলোচনা করেন তারা।
শিক্ষার্থীদের দাবীগুলো ছিল, সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা মেডিকেল সেন্টার খোলা রাখা, মানসম্মত ঔষধালয় স্থাপন, অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়িয়ে ৪টি করা, জরুরি ভিত্তিতে রক্ত সঞ্চালনের জন্য পর্যাপ্ত ইকুইপমেন্ট ও স্পেশালিষ্ট নিয়োগ , জরুরি পরিস্থিতিতে সেলাই ও ড্রেসিং এর মত প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার ও নেবুলাইজার এর প্রয়োজনীয় ব্যবহার নিশ্চিত করা।
দাবীর প্রেক্ষিতে মেডিকেল প্রশাসক শিক্ষার্থীদের কাছে ৭-১৫ দিন সময় চেয়েছেন বলে জানান শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. কবির হোসেন বলেন, শিক্ষার্থীদের সাথে আমরা পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করেছি। আলোচনা খুবই ফলপ্রসু হয়েছে। তাদের দাবিগুলো নিয়ে আমরা উপাচার্য মহোদয় এর সাথে আলাপ করবো। যত দ্রুত সম্ভব এই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো।
এসময় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, উমর ফারুক, নওরীন জামান, প্রসনজিৎ ধর প্রমুখ।
এর আগে, গত সোমবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে মাধ্যম করে মেডিকেল সেন্টারের পরিচালক বরাবর একটি আবেদনপত্র জমা দেন শিক্ষার্থীরা।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



