সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কেন্দুয়া নদীতে ডুবে দুই শিশুর আকষ্মিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
রোববার (১৪ আগস্ট) উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চতুর্ভূজ গ্রামে এই ঘটনাটি ঘটেছে। নিহতরা হলো- উপজেলার (দ:) বড়দল ইউনিয়নের চতুর্ভূজ গ্রামের ফরহাদ মিয়ার ছেলে মোবারক (৫), অপরজন হলো, একই গ্রামের মনসুর মিয়ার ছেলে তোফাজ্জল (৪)।
নিহতদের পারিবারিক সুত্রে জানাগেছে, বাড়ির আঙ্গিনায় নিহত দুই শিশু খেলা করছিলো দু-জনের মধ্যে তোফাজ্জল মিয়া নদীতে ডুবে যায়। বাড়ির লোকজন তাদের না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন, অনেকক্ষণ খোঁজাখুজি করার পর তোফাজ্জল মিয়ার লাশ নদীতে ভেসে উঠেছে দেখতে পেয়ে স্থানীয় লোকজন তোফাজ্জল এর লাশ মৃত অবস্থায় উদ্ধার করেন।, নিহত তোফাজ্জল এর সাথে থাকা আরেক সহোদর শিশু মোবারক হোসেনকে না পেয়ে স্থানীয়রা প্রায় ঘন্টা খানেক খোঁজাখুজি করার পর মোবারক এর লাশ নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এমন মর্মান্তিক দূর্ঘটনায় গোটা এলাকাজুরে শোকের ছায়া নেমে এসেছে।
দক্ষিণ বড়দল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের (ইউপি) সদস্য মাহবুবুল আলম, এ মৃত্যুর ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, আমি আজ পারিবারিক কাজে এলাকার বাহিরে ছিলাম আমাকে স্থানীয়রা ফোন করে জানিয়েছেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির এ মৃত্যুর ঘটনাটি শুনে বলেন, এই মৃত্যুর ঘটনাটি খুবই বেদনাদায়ক, তিনি আরো বলেন- আমি উপজেলা প্রশাসনেরর পক্ষ থেকে দুটি পরিবারকে সহযোগিতা করার চেষ্টা করবো।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



