সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইড় কুইছহাটি গ্রামের বাবুল মিয়ার নেতৃত্বে তপন সরকার নামে এক জেলেকে গাছে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে।
তপন সরকার একই ইউনিয়নের ভান্ডারবাড়ি গ্রামের বাসিন্দা।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার সোনামড়ল হাওরে মৎস্য আহরণের উদ্দেশ্যে জাল ফেলেন তপন। কিন্তু সুখাইড় কুইছহাটি গ্রামের হেলাল মিয়া নামে আরেক জেলে তার জাল ছিঁড়ে ফেলে।
শুক্রবার সকালে এ নিয়ে হেলাল ও তপনের মধ্যে কথাকাটাকাটি ও মারামারি হয়। পরবর্তীতে তপন হেলালের বাড়িতে গিয়ে এ ব্যাপারে নালিশ করতে চাইলে ওই গ্রামের বাবুল মিয়ার নেতৃত্বে তপনকে গাছে বেঁধে নির্যাতন করা হয়।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



