সাতক্ষীরার তালায় বাস-ট্রাকের মুখোখোমুখি সংঘর্ষে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। এ সময় ট্রাকে থাকা আটটি গরু মারা গেছেন।
রোববার (১৪ আগস্ট) সকালে চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৩ আগস্ট) রাতে সাতক্ষীরা-খুলনা আঞ্চলিক মহাসড়কের শুভাশুনি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহিনুর রহমান উপজেলার লাউতাড়া গ্রামের বাসিন্দা। তিনি ট্রাকের চালক ছিলেন।
জানা গেছে, শনিবার রাতে একটি গরু বোঝাই ট্রাক যশোরের দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ট্রাক খাদে পড়ে চালকসহ আটজন আহত হন। এ সময় স্থানীয়রা চালককে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেসে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে ঘটনাস্থলেই মারা যায় ট্রাকে থাকা আটটি গরু।
এ বিষয়ে চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। একই সঙ্গে আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



