জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে বহনকারী সরকারি গাড়িতে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিয়েছে। এতে জাপা চেয়ারম্যান সামান্য ব্যথা পেয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখন নিজ বাসভবনে বিশ্রামে আছেন।
গতকাল শনিবার বিকেল ৫টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান বনানী কার্যালয় থেকে উত্তরার নিজ বাসায় ফেরার পথে খিলক্ষেত এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
খন্দকার দেলোয়ার জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাতের খাবার ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করে বিশ্রামে আছেন। তিনি শরীরে কিছুটা ব্যথা অনুভব করছেন। শরীরে ব্যথা ছাড়া অন্য কোনো সমস্যা নেই তাঁর। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। চালকসহ বাসটি পুলিশ জব্দ করেছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



