অস্ট্রেলিয়ার ফেডারেল আদালত গুগল অ্যালফাবেটকে প্রায় চার কোটি ৩০ লাখ ডলার জরিমানা করেছে। ব্যক্তিগত অবস্থানের ডেটা সংগ্রহের জন্য ব্যবহারকারীদের বিভ্রান্ত করায় শাস্তি হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
শুক্রবার (১২ আগস্ট) দেশটির প্রতিযোগিতা কমিশন এ তথ্য জানিয়েছে।
আদালত দেখেছে যে, গুগল জানুয়ারি ২০১৭ থেকে ডিসেম্বর ২০১৮ এর মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইসের মাধ্যমে সংগ্রহ করা ব্যক্তিগত অবস্থানের ডেটা সম্পর্কে কিছু গ্রাহককে বিভ্রান্ত করেছে।
অস্ট্রেলিয়ায় ১৩ লাখ গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারী প্রভাবিত হয়ে থাকতে পারে বলে অনুমান করছে কমিশন। এরপরই গুগল ও এর স্থানীয় ইউনিটের বিরুদ্ধে ২০১৯ সালে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়।
বিবৃতিতে গুগল জানিয়েছে, বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। ব্যবস্থাপনা ও সহজে বুঝতে অবস্থানের তথ্য ভালোভাবে উপস্থাপন করা হয়েছে।
গুগল মূলত গত বছর অস্ট্রেলিয়ায় আইনি পদক্ষেপে জড়িয়ে পড়ে। কারণ সরকার গুগল ও ফেসবুককে তাদের প্ল্যাটফর্মের সামগ্রীর জন্য মিডিয়া সংস্থাগুলোকে অর্থ প্রদান করার একটি আইন পাশ করেছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



