সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় সিলেট প্রেসক্লাব কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সদস্য আব্দুর রাজ্জাক, হুমায়ুন রশিদ চৌধুরী, আব্দুল মালিক চৌধুরী জাকাসহ অন্যান্য সদস্যরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সহ-সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদ, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম রুদ্র, দপ্তর সম্পাদক জুবায়েদুল হক রবিন, কার্যকরী সদস্য তানভীর হাসান এবং আদনান হৃদয়সহ প্রেসক্লাবের অন্য সদস্যরা।
এসময় সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী বলেন, শাবি প্রেসক্লাবের সদস্যরা পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতা করে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় কাজ করে যাচ্ছে। তাদের এ কার্যক্রমে সিলেট প্রেসক্লাব সবসময় পাশে ছিল, আগামীতে যেকোনো প্রয়োজনে পাশে থাকবে।
শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, সিলেট প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সবসময় শাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সুসম্পর্ক ছিল। বর্তমান কমিটির সদস্যরাও এ সম্পর্ক অব্যাহত রাখবে। অতীতের ন্যায় বর্তমানেও যেকোনো প্রয়োজনে সিলেট প্রেসক্লাবের সর্বাত্মক সহযোগিতা পাওয়ার আহ্বান জানান তিনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



