ঘুরতে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পরে আহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী। বুধবার ( ১০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এয়ারপোর্ট রোডে এ দূর্ঘটনায় আহত হলে তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আনুমানিক রাত বারোটায় সে মোটরসাইকেলে এয়ারপোর্টের দিকে ঘুরতে গিয়েছিলো। সেখানে সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এখন সে ওসমানীতে আইসিইউতে আছে। তার বাবা ওখানে আছেন। তার মস্তিষ্কে আঘাত পাওয়ায় অবস্থা গুরুতর। সিলেটে অপারেশন না হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হতে পারে। সে আমাদের বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। সে বিশ্ববিদ্যালয়ের ১ম ছাত্রী হলের আবাসিক শিক্ষার্থী।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



