খাগড়াছড়ি সদরের খবং পড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইট ভেঙে শ্রাবণ দেওয়ান (৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
বুধবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি খাগড়াছড়ি সদরের নারায়ন খাইয়া এলাকার বাসিন্দা পঢ়নয় দেওয়ানের ছেলে শ্রাবণ দেওয়ান (৬)। তিনি ওই বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, আজ বুধবার সকালে মায়ের সঙ্গে বিদ্যালয়ে যায় শ্রাবণ। পরে বিদ্যালয়ে প্রবেশের সময় হঠাৎ করেই প্রবেশদ্বারের লোহার গেইট খুলে তার গায়ের ওপর পড়ে। এ সময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, এ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



