নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় বঙ্গোপসাগরে মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জেলে জীবিত উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছে ১৩ জন।
মঙ্গলবার বিকালে জীবিত উদ্ধার হওয়া জেলেরা এবং জাহাজমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার কবলে পড়া ট্রলারের মালিক হাতিয়ার জাহাজমারা আমতলি গ্রামের বাসিন্ধা লুৎফুল্লাহিল মজিব নিশান জানান, মঙ্গলবার ভোরে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে পটুয়াখালীর জেলার দক্ষিনে বঙ্গোপসাগরে ডুবে যায়। পরে পাশে থাকা একটি ট্রলার চার জেলেকে উদ্ধার করে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর নিয়ে আসে। উদ্ধার হওয়া জেলেরা মঙ্গলবার বিকেলে মোবাইলে এই সংবাদ জানান তাকে।
দূর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় ট্রলার ও নিখোঁজ জেলেদের উদ্ধারে চেষ্টা করা যাচ্ছে না।
তিনি আরও জানান, ট্রলারটি জাহাজমারা আমতলী ঘাট থেকে গত এক সপ্তাহ আগে ১৭ মাঝি মাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে যায়। ট্রলারে থাকা সকল মাঝি মাল্লার বাড়ি হাতিয়ার উপজেলার বিভিন্ন ইউনিয়নে। নিখোঁজ জেলেদের মধ্যে একজন মো. সোহেল (২২) উপজেলার জাহাজমারা আমতলী গ্রামের এনায়েত মাঝির ছেলে।
জাহাজমারা ইউপি চেয়ারম্যান মাসুম বিল্লাহ জানান, দুর্ঘটনার কবলে পড়া ট্রলারটি জাহাজমারা আমতলী ঘাটের। নিখোঁজ ১৩ জেলের মধ্যে ৫ জনের বাড়ি জাহাজমারা আমতলী গ্রামে। অন্য ৮ জনের বাড়ি একই উপজেলার হরনী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে। সবার বাড়িতে মাতম চলছে।
এ ব্যাপারে হাতিয়ার জাহাজমারা ফাঁড়ি থানার ইনচার্জ এস আই মাসুদ জানান, সাগরে ট্রলার ডুবে জেলে নিখোঁজ হওয়ার ঘটনাটি শুনেছি।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



