দুবাই ফেরা হলো না রেমিটেন্স যোদ্ধা হাদিউল হকের। পথিমধ্যে সড়কে ঝরলো তার প্রাণ। ভয়াবহ এই দুর্ঘটনায় একজন রেমিটেন্স যোদ্ধাকে হারালো বাংলাদেশ। এদিন দেশে ছুটি কাটিয়ে প্রবাসে ফিরছিলেন তিনি।
মঙ্গলবার (৯ আগস্ট) সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের লরিফর নামক স্থানে বিপরীতগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাকে বহনকারী প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান হাদিউল। সেই সঙ্গে আহত হন গাড়িতে থাকা তার তিন স্বজন ও চালক।
নিহত হাদিউল হক (৪৮) বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের পাকশাইল গ্রামের এমদাদুল হকের ছেলে। তিনি দেশে ছুটি কাটিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা হতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর যাচ্ছিলেন। তাকে বিদায় দিতে স্বজনরাও সঙ্গে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, হাদিউলের বহনকারী প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়ে মুছড়ে গিয়ে ঘটনাস্থলের নিহত হন হাদিউল হক। দুর্ঘটনার সময় প্রাইভেট কারটি চালাচ্ছিলেন নিহতের সহোদর। দুর্ঘটনার পর পরই পিকআপ চালক পালিয়ে যায়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় হাদিউল নামে এক দুবাই প্রবাসীর মারা গেছেন।নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



