গোলাপগঞ্জে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ৭টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের পাশে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় হাদিউল হক ৪৮ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের ফকিরের বাজার পাকশাইল গ্রামের বাসিন্দা।
ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মারা যাওয়া হাদিউল হক দুবােই ফিরছিলেন।আজ সকালে নিজ বাড়ি থেকে সিলেট বিমানবন্দরের উদ্দেশে তিনি রওয়ানা হয়েছিলেন। পথে গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়ন সংলগ্ন স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক হাদিউলকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তারা সবাই সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



