‘ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা’ প্রতিপাদ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ইন্ডিজেনাস স্টুডেন্টস, সাস্ট’র আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি আনন্দর্যালি বের করা হয়। র্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে মিলিত হয়।
নিজস্ব পোষাক পরিধান করে চাকমা, মারমা, খাসিয়া, হাজং, গারো, ত্রিপুরা, তঞ্চঙ্গা, মনিপুরি ও বম জনগোষ্ঠী দিবসটি উদযাপনে মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সৌরভ সংলাপ চাকমা, সহ-সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা, সহ- সাংগঠনিক সম্পাদক মিতালী সিনহা, সহ-অর্থ সম্পাদক প্রাতঃ দেওয়ান, সাংস্কৃতিক সম্পাদক প্রত্যয়ী চাকমা, সহ-সাংস্কৃতিক সম্পাদক উক্রইং মারমা, প্রচার সম্পাদক হোলি পাথাং বম, সহ- প্রচার সম্পাদক উসাইপ্রু মারমা, দপ্তর সম্পাদক মিথুন চাকমাসহ অন্যরা।
এছাড়াও দিবসটি উপলক্ষে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিকাল ৪ টায় আলোচনাসভা ও সন্ধ্যা ৬ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। সাংস্কৃতিক পর্বে শাবিপ্রবি আদিবাসী শিক্ষার্থীদের পরিবেশনা এবং অতিথি শিল্পী হিসেবে থাকবে মনিপুরি ঐতিহ্যবাহী নাচের টিম ‘Paraamarshanam’ এবং আদিবাসী ব্যান্ড ‘Larey’ ও ‘Plung’ এর যৌথ পরিবেশনা।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



