শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন কোম্পানীগঞ্জ স্টুডেন্টস’ এসোসিয়েশন সাস্টের প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসাবে পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোঃ তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসাবে একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ ফয়জুর রহমান মনোনীত হয়েছেন।
সোমবার (৮ আগস্ট) দুপুর দুইটায় নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি ইমরুল কায়েস সিফাত ও লিজা রায়, সহ সাধারণ সম্পাদক এম এইচ সাকিব, সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম নাহিদ, অর্থ সম্পাদক সুমি আক্তার, প্রচার সম্পাদক তাপস সিংহ, অফিস সম্পাদক হোসাইন আহমদ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মারুফা জান্নাত শান্তি, সহ শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক এমি করিম।
এছাড়াও সদস্য হিসাবে নাহিদা নাজনীন নীলা, অমিত শর্মা ও ইমন চৌধুরীকে মনোনীত করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



