মৌলভীবাজার জেলার শমশেরনগর রোডে এমএফ ফিলিং স্টেশনকে গতকাল রবিবার জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিনের সদর উপজেলার মাতারকাপন, শমসেরনগর রোড, চাঁদনীঘাটসহ বিভিন্ন জায়গায় ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়।
ফিলিং স্টেশনগুলো প্রতিশ্রুতি অনুযায়ী তেল না দেওয়া, ওজন পরিমাপকযন্ত্রে কারচুপি করে তেল কম দেওয়া এই ধরণের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় এ অভিযান চালায়।
অভিযানে ওজন পরিমাপকযন্ত্রে কারচুপি করা, প্রতিশ্রুতি অনুসারে তেল বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মাতারকাপনে অবস্থিত মেসার্স এমএফ ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



