সিলেটের গোলাপগঞ্জে দোকানের সামনে থেকে রাব্বি আহমদ সালমান (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (০৭ আগস্ট) সকালে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের চৌমুহনীর একটি দোকানের বারান্দা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত রাব্বি আহমদ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের মো. সোনাহর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, এদিন সকালে দোকানের সামনে রাব্বি আহমদ সালমানের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্ত প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে।
তিনি বলেন, পরিবারের সঙ্গে অভিমান করে ভোরে যে কোনো সময়ে ঘটনাটি ঘটতে পারে। তবে আপাতত আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



