গোলাপগঞ্জে ফজলে রাব্বি (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের চৌমুহনী সংলগ্ন একটি দোকানের বারান্দা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত তরুণ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাসকারী সোনাহর আলী কছিরের ছেলে।
জানা যায়, নিহত ফজলে রাব্বি পেশায় একজন দিনমজুর। এরআগে সে সুনামপুর এলাকায় চায়ের ব্যবসা করতো। প্রতিদিনের ন্যায় শনিবার সন্ধ্যা রাতে ঘুরাফেরার জন্য বাড়ি থেকে বের হয় সে।ওইদিন গভীররাতে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের চৌমুহনী সংলগ্ন একটি দোকানের বারান্দা টহলরত পুলিশ তার ঝুলন্ত লাশ দেখতে পায়।পরে রোববার সকাল ১০টার দিকে প্রাথমিক সুরহতাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ প্রেরণ করা হয়।
এদিকে তার বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দুরে ঢাকাদক্ষিণ বাজারে লাশ পাওয়া নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করলেও স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে রহস্য।তদন্তের মাধ্যমে মূল রহস্য উদঘাটনের জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



