যুক্তরাষ্ট্রের ওহাই অঙ্গরাজ্যের বাটলার টাউনশিপের শহরে এলোপাতাড়ি গুলি করে ৪ জনকে হত্যা করা হয়েছে। হামলাকারী এখনও পলাতক রয়েছেন।
শুক্রবার (৫ আগস্ট) এ হামলা ঘটে। তবে পুলিশ ইতোমধ্যেই সন্দেহভাজন একজন ব্যক্তিকে শনাক্ত করেছেন। শনিবার (৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে বাটলার শহরের পুলিশ প্রধান জন পোর্টার সন্দেহভাজন ব্যক্তি হিসেবে স্টিফেন মার্লোর নাম বলেন। মার্লোর শারীরিক চেহারা বর্ণনা করে তিনি বলেন, তার বয়স ৩৯ বছর, উচ্চতা ৫’১১” ওজন ১৬০ পাউন্ড ও বাদামী চুলের অধিকারী। হামলার সময় তার পরনে হাফপ্যান্ট এবং একটি হলুদ টি-শার্ট ছিল।
তিনি আরও জানান, হামলায় ঘটনাস্থলে ৪ জন নিহত হন। এই ভয়াবহ ট্র্যাজেডির কোনো উদ্দেশ্য ছিল কিনা অথবা মানসিক অসুস্থতা কোনো ভূমিকা পালন করেছে কিনা তা নির্ধারণের জন্য আমরা কাজ করছি।
এফবিআই জানিয়েছে, জন পোর্টারের কেনটাকি, ইন্ডিয়ানাপলিস এবং শিকাগোতে যাতায়াত রয়েছে। এসব শহরের যে কোনো একটিতে পালিয়ে থাকতে পারে।
শহরের পুলিশ প্রধান জন পোর্টার জানিয়েছেন, কারো কাছে যদি মার্লোর অবস্থান সম্পর্কে তথ্য থাকে তবে তার পুলিশকে জানানো উচিত।
বাটলার টাউনশিপ ডেটনের প্রায় ৯ মাইল উত্তরে অবস্থিত। সেখানে মাত্র ৮ হাজার জন বসবাস করেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



