সিলেট-৩ আসনের সংসদ সদস্য, রাজনীতিবিদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সহ সভাপতি ও ব্যবসায়িদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালক ও জেনারেল বডির অন্যতম সদস্য জনাব তাহমিন আহমদ।
এক শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সহ সভাপতি ও ব্যবসায়িদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালক ও জেনারেল বডির অন্যতম সদস্য জনাব তাহমিন আহমদ বলেন, বিশিষ্ট পার্লামেন্টারীয়ান দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৩ আসনের তিন বারের বিজয়ী সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছের মৃত্যুতে সিলেটবাসী একজন প্রবীন ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সিলেটবাসীর দাবী দাওয়া আদায়ে সর্বদা সোচ্ছার একজন অভিভাবক হারালো। এই ক্ষতি অপূরণীয়। করোনাকালের শুরু থেকে তিনি জনগণের পাশে থেকে রাতদিন কাজ করেছেন। অসহায়দের সর্বাত্মক সহযোগিতা করেছেন। তার মৃত্যু এ অঞ্চলের মানুষের জন্য বিশাল ক্ষতি বয়ে এনেছে। সিলেট-৩ আসনের আওতাধীন দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার মতো অনুকরণীয় ও আদর্শিক রাজনীতিবিদের মৃত্যু দেশ এবং জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
জনাব তাহমিন আহমদ মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পরম করুনাময় রাব্বুল আল-আমিন যেন তাকে জান্নাত বাসী করেন তাঁর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



