আফগানিস্তানের কাবুলের একটি ব্যস্ত কেনাকাটার রাস্তায় বোমা বিস্ফোরণে অন্তত ২২ জন আহত হয়েছেন। শনিবার শহরটির পশ্চিম জেলায় এ ঘটনা ঘটে। এখানে মূলত শিয়া মুসলিম সম্প্রদায়ের লোকেরা নিয়মিত জড়ো হন। অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের দিকে ছুটে যাচ্ছে।
তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, একটি তদন্ত দল আহততের সহায়তা করতে ঘটনাস্থলে গিয়েছে। তবে এখনো এ ঘটনায় কোনো জঙ্গি গোষ্ঠী দায় স্বীকার করেনি।
এ ঘটনাটি এমন সময় ঘটলো যখন আশুরা আসন্ন। আশুরা মূলত ইসলামের শেষ নবী মোহাম্মদের (সা.) নাতির শাহাদাত বার্ষিকী হিসেবে শিয়ারা স্মরণ করে থাকে।
এর আগে, শুক্রবার বিস্ফোরণ ঘটিয়ে কাবুলে অন্তত আটজনকে হত্যা করে ইসলামিক স্টেট (আইএস)। এ ঘটনায় আহত হন ১৮ জন।
যদিও আফগানিস্তানের কোনো এলাকা আইএস নিয়ন্ত্রণ করছে না তবুও তাদের আত্মঘাতী সেল রয়েছে যারা মুসলিম সংখ্যালঘু ও তালেবান সৈন্যদের ওপর হামলা করে।
দুই দশক বিদ্রোহ করার পর গত বছরের আগস্টে আফগানিস্তান দখলে নেয় তালেবান। তখন তারা বলেছিল, শিয়াদের মসজিদের নিরাপত্তা বৃদ্ধি ও অন্যান্য সুবিধার দেওয়া হবে।
শিয়া মুসলিম সম্প্রদায়ের আলেম সায়েদ কাজুম হোজাত বলেন, তালেবান সরকার আশুরা উপলক্ষে তৎপর রয়েছে। কিন্তু যেকোনো হুমকির ব্যাপারে তাদের সতর্কতা বাড়ানো উচিত।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



