চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আগামীকাল (৮ আগস্ট) থেকে ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকার চীন দূতাবাস। দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশকে এই তথ্য জানিয়েছে সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী।
রোববার (৭ আগস্ট) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে এ দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠক শেষে দু’পক্ষের মধ্যে ৪টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম এ তথ্য জানান।
সেগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মেরিন সায়েন্স শিক্ষা বিষয়ক একটি চুক্তি, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয় একটি চুক্তি, সাংস্কৃতিক বিনিময়ের বিষয়ে একটি চুক্তি হয়েছে। অপর একটি চুক্তির বিষয়ে পরে লিখিতভাবে জানানো হবে।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর।
এর আগে, দু’দিনের সফরে গতকাল (৬ আগস্ট) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বিমানবন্দরে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে বিমান বন্দর থেকে ধানমন্ডিতে যান চীনের পররাষ্ট্রমন্ত্রী।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



