দখলদার সরকারের মানুষের সাথে নূন্যতম কেন সম্পর্ক নেই। তারা রাতের আধারে জ্বালানী তেলের দাম বাড়িয়েছে। এই সরকার সকল কাজ রাতের আধারে করে।কারন দিনের আলোকে তারা ভয় পায় বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের সংকট নিরসনে আওয়ামীলীগকে ক্ষমতা থেকে বিতাড়িত করার কোন বিকল্প নেই।
শনিবার (০৬ আগস্ট) বিকেলে সিলেট নগরের আম্বরখানা পয়েন্টে জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গতকাল আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম কমেছে। কিন্তু এই সরকার তেলের দাম বাড়িয়েছে। গত ৯ মাসের মধ্যে ডিজেলের মূল্য ৬৫ টাকা থেকে ১১৪ টাকা বাড়িয়েছে। লোডশেডিংয়ের প্রতিবাদে ভোলায় মিছিলে গুলি চালিয়ে দুই জনকে হত্যা করেছে। যারা এঘটনা ঘটিয়েছে তাদের বিচার এই বাংলার মাঠিতে হবে।
খন্দকার আব্দুল মুক্তাদির, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু ব্যক্তি রাষ্ট্রের কর্মচারী না হয়ে আওয়ামী লীগের কর্মচারী হয়েছেন। তাদের জন্য কঠোর দিন অপেক্ষা করছে। আর যারা রাষ্ট্রের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন, তাদেরকে সাদুবাদ জানাই। আওয়ামীলীগ তাদের সহযোগীদের নিয়ে লুটপাটের কারনে দেশের রিজার্ভ শূন্য হয়ে গেছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আওয়ামীলীগকে ক্ষমতা থেকে বিতাড়িত করার কোন বিকল্প নেই।
তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। দেশের প্রয়োজনেই খালেদা জিয়ার নেতৃত্বে একটি জনগনের সরকার প্রতিষ্টা করতে হবে।
এরআগে নগরের কোর্ট পয়েন্ট থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, যুগ্ন আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম ও মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিবের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এই সরকার জনগনের কথা চিন্তা না করে তেলের মূল্য বৃদ্ধি করার করনে মানুষ দিশেহারা। এটাই শেষ প্রতিবাদ নয়। অনতিবিলম্বে তেলের মূল্য কমানো না হলে পরবর্তী যেকোনো পরিস্থিতির দায়ভার সরকারকে নিতে হবে। মানুষের অধিকার আদায়ে আন্দোলনের কোন বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আওয়ামীলীগ দেশ পরিচালনা করতে গিয়ে চরম ব্যার্থতার পরিচয় দিয়েছে। সরকারের ব্যার্থ জ্বালানী নীতি ও বেপরোয়া লুটপাটের কারনে দেশে এখন ভয়াবহ সংকট তৈরি হয়েছে। দেশের ইতিহাসে এক সাথে এত পরিমানে তেলের দাম বাড়েনি। আওয়ামীলীগের কেন্দ্র থেকে শুরু করে পাতিনেতাদেরও এখন হাজার কোটি টাকার মালিক। তারা দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। তাই এই সংকট থেকে রেহাই পেতে হলে এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে। শেখ হাসিনার পদত্যাগ ছাড়া এই সংকট সমাধানের কোন বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর শাহিন, রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, সৈয়দ মইন উদ্দিন সোহেল, সালেহ আহমদ খসরু, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কানাইঘাট উপজেলা বিএনপি সভাপতি মামুনুর রশীদ মামুন, মহানগর বিএনপি সদস্য নেহার রঞ্জন দাস, সৈয়দ তৌফিকুল হাদী, মোর্শেদ আহমেদ মুকুল, নুরুল আলম সিদ্দিকি খালেদ, সৈয়দ সাফেক মাহবুব, জেলা বিএনপি নেতা সিদ্দিকুর রহমান পাপলু, ইশতিয়াক সিদ্দিকি, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, হাজী শাহাব উদ্দিন, আবুল কাশেম, কোহিনুর আহমেদ, আজিজুর রহমান আজিজ, জসিম উদ্দিন, মহানগর বিএনপি নেতা আফজাল উদ্দিন, শামীম মজুমদার, মতিউল বারী খুর্শেদ, আবুল কালাম, জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী, জেলা জাসাসের আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, মহানগর শ্রমিক দলের সভাপতি আব্দুল আহাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, মহানগর যুবদলের সদস্য সচিব নেওয়াজ বখত তারেক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যুতি এ্যাস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মহানগর শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী জীবন, জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খান, মহানগর জাসাসের সদস্য সচিব রাসেল আহমেদ রানা প্রমূখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



