তাহিরপুর সীমান্তে ভারতীয় নাসির বিড়ি ও কয়লা সহ মদের আটক করেছে, সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সুত্রে জানাগেছে, চাঁনপুর বিওপির নিয়মিত একটি টহল দল (৪ আগস্ট) রাত ১০ ঘটিকার সময় সীমান্ত পিলার ১২০২/৮-এস এর নিকট হতে, তাহিরপুর উপজেলার ৪ নং বড়দল ইউনিয়নের বারেকটিলা থেকে ৭ হাজার, পিছ শলাকা ভারতীয় নাসির বিড়ি আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ১১ হাজার, ৯ শত, টাকা।
একই দিনে টেকেরঘাট বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ১২০০ এর নিকট থেকে উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী লাইন এলাকা হতে, ৪০ বোতল ভারতীয় মদ আটক করে (বিজিবি) জোয়ানেরা। যার মূল্য ৬০ হাজার টাকা।
অপরদিকে, লাউরগড় বিওপির টহল দল মেইন পিলার ১২০৩ এর নিকট হতে উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী যাদুকাটা নদী হতে ১ হাজার, ৭শত,৫০ কেজি ভারতীয় কয়লা আটক করে। যার আনুমানিক মূল্য ২২ হাজার, ৭শত, ৫০ টাকা।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক মো.মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



