রেলের দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে রাজধানীর কমলাপুরে আন্দলোন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি এবার সিলেট রেলওয়ে স্টেশনে এসেছেন।
শুক্রবার (৫ আগস্ট) রাতে তিনি সিলেট রেল স্টেশনে এসে পৌঁছান। সে সময় তিনি সচেতনতা সৃষ্টি করতে যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণকালে যাত্রীদের উদ্দেশ্যে মহিউদ্দিন রনি বলেন, ‘সিলেটের মানুষ অনেক সচেতন। এখানে আসার পর আমরা তেমন কিছু পাইনি৷ এসে দেখলাম কোনো কর্মকর্তা কর্মচারী শৃঙ্খলা ও দায়িত্বে অবহেলা করছেন কিনা। তবে এ অঞ্চলের লোকজন সচেতন বলেই এটা সম্ভব হয়েছে। তবে রেল স্টেশনে অবস্থানকালে এক ব্যক্তিকে ব্ল্যাকে টিকিট বিক্রি করতে দেখেছেন তিনি।পরে তাকে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করেছি।’
তিনি বলেন, ‘যদি আপনাদের কেউ রেল খাতে ভোগান্তির শিকার হন, তাহলে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযোগ করতে পারেন। অভিযোগ করে ফলাফল না পেলে আমাকে ইমেইল করতে পারেন। আপনাদের হয়ে আমি কাজ করবো।’
রনি বলেন, ‘দূর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে আমাদের সকলকে সোচ্চার হতে হবে। বর্তমানে সবকয়টি রেল স্টেশন শৃঙ্খলার মধ্যে রয়েছে। এটা ভালোই লেগেছে। আমরা রেল সেক্টরকে দুর্নীতিমুক্ত ও অব্যবস্থাপনামুক্ত দেখতে চাই।’
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



