প্রেমের ফাঁদে ফেলে ব্রাহ্মণবাড়িয়ার ১৯ বছরের যুবতীকে সিলেটের ওসমানীনগরে এনে গণধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ৩ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার (৩ আগস্ট) রাতে উপজেলার উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর গ্রামে ওই তরুনী গণধর্ষণের শিকার হন। তার বাড়ি ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল থানার শাহবাজপুরের জাদবপুর গ্রামে।
এঘটনায় শুক্রবার (৫ আগস্ট) বিকেলে ধর্ষিতা যুবতী বাদী হয়ে ওসমানীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৫ জনকে আসামী করে মামলা (নং-০৪(৭)২২) দায়ের করেন।মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ ৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর মাইজগাঁও গ্রামের আহাদ মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর রানা (৩২), একই গ্রামের তছর মিয়া চৌধুরীর ছেলে সাইফুর রহমান চৌধুরী রানা (৩৮) ও গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মনগ্রাম গ্রামের আকলু হোসেন লুদু মিয়ার ছেলে মো. কামাল হোসেন(৩৪)।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় বছর পূর্বে মোবাইল ফোনে আলাপচারিতায় পরিচয় ওই যুবতীর সঙ্গে পরিচয় হয় ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের চাতলপাড় এলাকার রুবেল নামের এক যুবকের। এরই সূত্রে রুবেল বিয়ের প্রলোভন দিয়ে তরুনীকে বুধবার বিকালে সিকন্দরপুর গ্রামে আসতে বলে। তার কথায় বিশ্বাস স্থাপন করে যুবতী বাড়ি ছেড়ে রুবেলের কাছে আসে।এরপর রুবেলসহ অজ্ঞাত আরো একজন এবং গ্রেফতারকৃতরা নির্জনস্থানে জোরপূর্বক পালাক্রমে রাতভর যুবতীর হাত বেধে ধর্ষণ করে।
ঘটনার পর বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোরবেলা আসামীরা তরুনীর ব্যবহৃত বিশ হাজার টাকা মূল্যের এ্যান্ড্রোয়েড মোবাইল ফোন ও পাঁচ আনা ওজনের ২টি স্বর্ণের দুল এবং নগদ পাঁচ হাজার টাকা নিয়ে ছিনিয়ে নেয়। তারা তাকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। পরে কয়েক যুবকের সহায়তায় সে ওসমানীনগর থানায় হাজির হয়ে মামলা দায়ের করে।
সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্যাতিত যুবতীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ঘটনার পর তিন ধর্ষক গ্রেফতার হয়েছে। পলাতকদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে সাইফুর রহমান চৌধুরী রানা শুক্রবার বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিজেকে জড়িয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



