ঘোষণার পর পরই সিলেটে পেট্টোল পাম্পগুলোতে ঘটছে হুলস্থুল কাণ্ড। তেলের দাম বাড়ার ঘোষণায় অনেক পেট্টোল পাম্পে তেল বিক্রি বন্ধ দেয়। বেশিরভাগ পাম্প তালাবদ্ধ করে সরে পড়েছেন ম্যানেজার ও সেলসম্যানরা।
এ অবস্থায় সিলেটে পাম্পগুলোতে প্রায় প্রত্যেকটি পাম্পে গাড়ি ও মোটরসাইকেল নিয়ে ভীড় করেন চালকরা।
শুক্রবার রাত ১২টার পর থেকে দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণের খবরে সিলেটের পেট্রল পাম্পগুলো বন্ধ করেছেন পাম্প কর্তৃপক্ষ।

সরেজমিন শুক্রবার মধ্যরাতে নগর ঘুরে দেখা যায়, নগরের মেন্দিবাগ হক পেট্টোল পাম্প, মিরাবাজার বিরতি পেট্টোল পাম্প, পাঠানটুলা নর্থ ইস্ট ওয়েল পেট্রল পাম্প বন্ধ রয়েছে। এছাড়া অন্য সব ক’টি পেট্টোল পাম্পওি রাত ১০টায় বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ভোক্তভোগী মোটরসাইকেল চালকরা বলেন, রাত ৮টা থেকে মোটরসাইকেল তারা লাইনে দাঁড়িয়ে। সেই সেঙ্গে বিভিন্ন যানবাহনও তেলের জন্য অপেক্ষমান। নগরের বেশিরভাগ পাম্পগুলোর সামনে চালকরা ভীড় করছিলেন। তেল না পেয়ে তারা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন।
বিক্ষুব্ধ চালকরা নগরের উপশহর পয়েন্ট, শাহী ঈদগাহ, সুবহানীঘাট ও পাঠানটুলা এলাকায় সড়ক অবরোধ করে রাখেন।

ভোক্তাভোগী মোটরসাইকেল চালকদের অনেকে জানান, আমরা লাইনে থাকলেও তেল না দিয়ে রাত ১০ টা হতেই ম্যানেজার ও সেলম্যানরা পাম্প বন্ধ করে চলে যান।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বলেন, অবরোধস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের বুঝিয়ে বলেন, যারা অবৈধভাবে পাম্প বন্ধ করেছেন, তাদের তালিকা করা হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হবে। এই আশ্বাসের প্রেক্ষিতে বিভিন্ন স্থানে অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষোব্ধরা।

এ বিষয়ে পেট্টোল পাম্প অনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী রাত ১২ টা ৩৭ মিনিটে বলেন, রাত ১০টায় এমনিতে পাম্প বন্ধ হয়ে যায়। আর রাত ১২টার পর তেলের নতুন দাম কার্যকর হয়ে গেছে। ইতোমধ্যে তাদের কাছে গেজেট এসে গেছে। এ অবস্থায় রাত ১২টায় পাম্প খোলা রাখার কথা হয়। অনেকে দাবি করছেন, পাম্প খুলে তেল দেওয়ার জন্য। কিন্তু সেলসম্যানরা ডিউটি শেষে যার যার বাড়িঘরে চলে গেছেন। এ অবস্থা কি করার আছে। তাছাড়া সরকার যে নতুন দাম নির্ধারণ করেছে, সে দামে তেল বিক্রি করতে হবে।

শুক্রবার (৫ আগস্ট) দিনগত রাত ১২টার পর থেকে সব ধরনের জ্বালানি তেলের নতুন দাম কার্যকর করা হয়েছে। এরআগে রাত ১০টায় জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন কর্তৃক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভোক্তা পর্যায়ে লিটার প্রতি ডিজেল ৮০ টাকা থেকে ১১৪ টাকা, কেরোসিন ৮০ টাকা থেকে ১১৪ টাকা, অকটেন ৮৯ টাকা থেকে ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ৮৬ টাকা থেকে ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



