সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় (৬ আগস্ট) আগামীকাল শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা অবধি ১০ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এমন তথ্য জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, উন্নয়নমূলক কাজ ও গাছপালা কর্তনের জন্য শনিবার ১১ কেভি বালুচর ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। ফলে বালুচর পয়েন্ট, নতুন বাজার, সোনার বাংলা, আল ইসলাহ আবাসিক এলাকা, দলদলি চা বাগান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এলাকায় বিদ্যুৎ পাওয়া যাবে না।
নতুনসিলেট২৪ডটকম / আল-আমিন
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



