মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক লেখা ও কুরুচিপূর্ণ ছবি শেয়ার করায় একজনকে আটক করেছে পুলিশ৷
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত দশটার দিকে শহরের নতুন বাজার থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আব্দুল মুমিন (৪০)। তিনি শ্রীমঙ্গলের নতুন বাজারের একজন পান ব্যবসায়ী৷
পুলিশ সূত্রে জানা গেছে, আটক হওয়া আব্দুল মুমিন ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি এডিট করা ছবি ও কুরুচিপূর্ণ লেখা শেয়ার করেন৷ হাফিজ আজমল হোসেন জামী নামের একটি ফেসবুক আইডি থেকে মূল পোস্টটি গত ২৮ মার্চ করা হয়। সেই কুরুচিপূর্ণ লেখা ও ছবি দুইদিন আগে শেয়ার করেন আব্দুল মুমিন৷ আটক আব্দুল মুমিন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির কার্যকরি পরিষদের নির্বাচিত সদস্য৷
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, ‘প্রধানমন্ত্রীর নামে একটি বাজে ছবি ও কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট শেয়ার করায় মুনিমকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷’
এই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি৷
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



