সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ যোগদান করেছেন।
বৃহস্পতিবার ( ৪ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু করেন তিনি।
অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ জানান , ‘নতুন এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য হিসেবে যোগদান করতে পেরে আমি আপ্লুত। সবার কাছে দোয়া প্রার্থী যেন স্বচ্ছতার ভিত্তিতে হাওর জনপদে একটি নান্দনিক বিশ্ববিদ্যালয় উপহার দিয়ে আসতে পারি।’
গত ১৪ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)’র গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আবু নঈম শেখকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়।
নতুনসিলেট২৪ডটকম / আল-আমিন
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



