শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র নৃত্যচর্চা বিষয়ক সাংস্কৃতিক সংগঠন নৃৎ এর আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে নৃবিজ্ঞান বিভাগের ১৩-১৪ সেশনের শিক্ষার্থী কনকচাঁপা দাস জুঁইকে আহ্বায়ক এবং আর্কিটেকচার বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মাহমুদুল রহমান শুভ্রকে যুগ্ম আহ্বায়ক হিসাবে মনোনীত করা হয়েছে।
বুধবার (৩ আগস্ট) রাতে সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
কমিটিতে সদস্য হিসাবে রয়েছেন পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইন্জিনিয়ারিং বিভাগের আকিব চৌধুরী, আর্কিটেকচার বিভাগের তুহিন হামিদ,জেনেটিক ইন্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সায়মা সুলতানা সেতু।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রায় অর্ধশতাধিক সাধারণ সদস্য নিয়ে নৃৎ- তার কার্যক্রম পরিচালনা করছে। প্রতি সপ্তাহের রবিবার সংগঠনের সাধারণ সদস্যদের নিয়ে সাপ্তাহিক আলোচনা সভা এবং বৃহস্পতিবার নিয়মিত নৃত্য চর্চা করা হয়। নতুন কমিটি না হওয়া পর্যন্ত আহ্বায়ক কমিটি সংগঠনের সকল প্রকার সাংগঠনিক কার্যক্রমের দিক নিদের্শনা প্রদান করবে।
উল্লেখ, নৃত্যপ্রেমী একদল মানুষকে নিয়ে নৃৎ- এর শুরুটা হয় ২০১৯ সালের ১৭ এপ্রিল। এরই ধারাবাহিকতায় এবছরের ১৮ এপ্রিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদন পায় নৃৎ।
নতুনসিলেট২৪ডটকম / আল-আমিন
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



