হবিগঞ্জে লাখাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ২জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বুধবার (৩ আগস্ট) বিকালে উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রামে দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় আহাদ মিয়ার ছেলে ইকবাল আহমদের সাথে নানু মিয়া ছেলে সাইকুল ইসলামের পূর্ব বিরোধ ছিল। পূর্ব শত্রুতার জের ধরে বুধবার বিকালে ইকবাল মিয়া হামলা করলে একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে আহত হয়েছেন সুন্দর আলীর ছেলে মোশাররফ মিয়া (৫২), নুর আহমদের ছেলে হাকিম মিয়া (৩০) নানু মিয়ার স্ত্রী তামান্না (৩০), আমিজ আলীর ছেলে সাইকুল মিয়া (৩৫), আমিজ আলীর ছেলে আইকুল মিয়া (৪০) হামিদ আলীর ছেলে আব্দুল মিয়া (৩৫), কালাই মিয়ার ছেলে বায়েজিদ মিয়া (১৮), আহাদ মিয়ার ছেলে আব্দাল মিয়া (৩৫), আহাদ মিয়ার ছেলে ইকবাল মিয়া (৩০), আহাদ মিয়ার ছেলে রুবেল মিয়া (২৬), মৃত বাদশা মিয়ার ছেলে আহাদ মিয়া (৫০), মৃত ডুগা মিয়ার ছেলে কাজল মিয়া (৩২)।
গুরুতর আহত সাইকুল ও আইকুল মিয়াকে সিলেটে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



