হজকিন্স ক্যান্সারে আক্রান্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাহসিন তাবাসসুম ইফতির চিকিৎসার অর্থ সংগ্রহে লক্ষে ৩দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিষয়ক সংগঠন চোখ ফিল্ম সোসাইটি।
বুধবার (২ আগস্ট) দুপুরে সংগঠনের সভাপতি হুমায়ন কবীর রিফাত বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, তাহসিন তাবাসসুম ইফতির চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে শাবিপ্রবির চলচ্চিত্র সংগঠন ‘চোখ ফিল্ম সোসাইটি’ আয়োজন করতে যাচ্ছে ‘চোখ চ্যারিটি ফেস্ট ফর ইফতি’। প্রদর্শনীগুলো ৪ আগস্ট থেকে ৬ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে চলবে। ৪ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর দুইটায় ‘হালদা’ (বাংলা), বিকাল সাড়ে চারটার ‘ফরেস্ট গাম্প’ (ইংরেজি) এবং সন্ধ্যা সাড়ে সাতটায় ‘লুকা’ (ইংরেজি) প্রদর্শিত হবে।
এছাড়াও আগামী ৫ আগস্ট (শুক্রবার) বিকাল সাড়ে চারটার ‘জানা গানা মানা’ (মালায়লাম), এবং সন্ধ্যা সাড়ে সাতটায় ‘কমলা রকেট’ (বাংলা) প্রদর্শিত হবে। আগামী ৬ আগস্ট (শনিবার) দুপুর দুইটায় ‘মিরাকেল ইন সেল নং সেভেন’ (কোরিয়ান), বিকাল সাড়ে চারটার ‘দ্যা গ্রেট ডিকটেটর’ (ইংরেজি) এবং সন্ধ্যা সাড়ে সাতটায় ‘ইউর নেইম’ (ইংরেজি) প্রদর্শিত হবে।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এ চলচ্চিত্র প্রদর্শনীর টিকিট পাওয়া যাবে। প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। কেন্দ্রীয় মিলনায়তনের সামনে চলচ্চিত্র শুরুর আগে টিকিট পাওয়া যাবে। প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থের সবটাই ইফতির চিকিৎসা জন্য প্রদান করা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



