শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সংগঠন কোপার্নিকাস অ্যাস্ট্রোনমিক্যাল মেমোরিয়ালের (ক্যাম-সাস্ট) দশম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী নাফিসা নুজহাত এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী তামসি আলি মনোনীত হয়েছেন।
বুধবার (৩ আগস্ট) সকালে সংগঠনের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
১৯ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সাধারণ সম্পাদক কে. এম শরীয়াত উল্লাহ, কোষাধ্যক্ষ স্বাগত দাস তীর্থ,
দপ্তর সম্পাদক সৌরভ মনি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আবু নাসের শাহ মোঃ মারুফ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. দ্বীন ইসলাম, গবেষণা এবং প্রকল্প সম্পাদক নুসরাত জামান, সহ-গবেষণা এবং প্রকল্প সম্পাদক সাকিবুল ইসলাম রায়হান, পাঠচক্র সম্পাদক সাদিয়া তাসনিম মীম, সহ-পাঠচক্র সম্পাদক মো. মাসুদ মন্ডল, আইটি সম্পাদক সৈয়দ রাফিউল ইসলাম, সহ-আইটি সম্পাদক চঞ্চল কুমার রায়, ফিল্ড এডুকেশন সম্পাদক : আবু শহিদ সালমান, সহ-ফিল্ড এডুকেশন সম্পাদক নায়লা নওশীন রহমান, সম্পাদনা সম্পাদক কাজী নুসরাত তাসনীম, সহ-সম্পাদনা সম্পাদক অন্তু রায় উমা, প্রচার এবং ভিজ্যুয়াল আর্টস সম্পাদক সামিউল ইসলাম মুগ্ধ, সহ-প্রচার এবং ভিজ্যুয়াল আর্টস সম্পাদক সাইফ রহমান সিয়াম।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



