সিলেট নগরের দু’টি স্থানে এডিস মশার অস্থিত্ব পেয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক। নগরের দক্ষিণ সুরমার কদমতলি এলাকায় এডিস মশার লার্ভার সন্ধান মিলে।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে সেগুলো ধ্বংসে অভিযান চালিয়েছে সিসিক। এরআগে মশক নিধন কার্যক্রম পরিচালনার সময় এডিস মশার সন্ধান পেয়ে সেগুলো ধ্বংস করা হয়।
এদিন দুপুরে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযানকালে দক্ষিণ সুরমার স্যানিটারি সামগ্রীর একটি দোকানে এডিস মশার লার্ভার সন্ধান পাওয়া যায়। পরে সেগুলো ধ্বংস করে ওই প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়েছে।
এর আগে গত রোববার সিলেট সিভিল সার্জন কার্যালয়ের একটি টিম কদমতলি এলাকার কয়েকটি স্থান থেকে মশার লার্ভা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠায়। পরে দুটি স্থানের লার্ভায় এডিস মশার উপস্থিতির সন্ধান পাওয়া যায়।
সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, সিলেট সিটি করপোরেশনে কীট বিষয়ক প্রয়োগকর্মকর্তা নেই। এ জন্য সিভিল সার্জন কার্যালয়ের সহায়তা নিতে হয়।
তিনি বলেন, মঙ্গলবারের অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় দক্ষিণ সুরমার কদমতলি ও ভার্থখলা এলাকায় অভিযান চালানো হয়। এতে কদমতলি এলাকার একটি স্যানিটারি সামগ্রীর দোকানে এডিস মশার লার্ভার সন্ধান পাওয়া গেছে। পরে এডিস মশার লার্ভাগুলো ধ্বংস করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



