ক্যাম্পাসে দুই ছাত্রের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় আন্দোলনে যান ওসমানী মেডিক্যাল কলেজ (সিওমেক) শিক্ষার্থীরা।
সোমবার (০১ আগস্ট) দিনগত রাত সোমবার রাত ১০টার দিকে হামলার ঘটনা ঘটে। এতে আহত হন মেডিক্যাল কলেজের ৫ম বর্ষের ছাত্র নাইমুর রহমান ইমন (২৪) ও ৩য় বর্ষের রুদ্র নাথ (২০) গুরুতর আহত হন।
তাদের হাসপাতালে ভর্তি করেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। রাত ১১টা থেকে তারা হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে রাখেন। তাদের সঙ্গে সেবা বন্ধ রেখে রাস্তায় নামেন ইন্টার্ণ চিকিৎসকরাও। তারা হাসপাতালের ফটক বন্ধ করে দিয়ে আন্দোলনে নামায় দুর্ভোগে পড়েন রোগি ও তাদের স্বজনরা। যদিও একমাত্র জরুরী বিভাগ চালু রাখা হয়। কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে ইন্টার্ণ চিকিৎসকরা সেবা বন্ধ করে ধর্মঘট পালন করেন। উদ্ভুত পরিস্থিতিতে পুলিশ অভিযান চালিয়ে হামলাকারীদের ২ জনকে আটক করে।
আটককৃতরা হলো- সিলেট সিটি করপোরেশনের ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক নগরের মুন্সিপাড়ার মৃত রানা আহমদের ছেলে মাহিদ হাছান রাব্বি ও তার সহযোগী কাজলশাহ এলাকার আব্দুল হান্নানের ছেলে এহছান আহমদ।
রাত ১টার দিকে যখন হাসপাতালের প্রশাসনিক ব্লকে নিজ কক্ষে বৈঠকে বসেন পরিচালক। তখন শিক্ষার্থী ও ইন্টার্ণ চিকিৎসকরা পরিচালককে অবরুদ্ধ করে রাখেন।
শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসে এ ধরণের ঘটনা নতুন নয়, এর আগেও ঘটনা ঘটেছে। তাই এর স্থায়ী সমাধান চান তারা। অন্যথায় আন্দোলন চালিয়ে যাবেন। এভাবে রাত আড়াইটা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
আন্দোলনকারীরা বলেন, প্রশাসনের পক্ষ থেকে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাসের ভোররাত ৩টায় কর্মসূচি স্থগিত রাখা হয়। এর প্রেক্ষিতে আজ মঙ্গলবার (২ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দেন তারা।
মেডিক্যাল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী অমিত হাসান সানি এ তথ্য নিশ্চিত করে বলেন, এরইমধ্যে পুলিশ ২ জনকে আটক দেখিয়েছে। হামলায় জড়িত অন্যদেরও গ্রেফতারের আশ্বাস দেওয়া আমরা অবরোধ স্থগিত রাখা হয়।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়ের ও শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ায় কর্মসূচি মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ফের আন্দোলনে যাবেন তারা।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, পুলিশ হামলার ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে। জড়িত অন্যদেরও আটক করা হবে।
উল্লেখ্য, গত রোববার হাসপাতালে চিকিৎসাধীন এক রোগির স্বজনরা কর্তব্যরত এক নারী ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করেন।এ কারণে দুইজনকে পুলিশে সোপর্দ করা্ হয়।
এই ঘটনার জেরে সোমবার রাত ১০টার দিকে বহিরাগতরা ক্যাম্পাস অভ্যন্তরে এসে শিক্ষার্থীদের উপর হামলা করেন। এতে মেডিক্যাল কলেজের ৫ম বর্ষের ছাত্র নাইমুর রহমান ইমন (২৪) ও ৩য় বর্ষের রুদ্র নাথ (২০) গুরুতর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর প্রেক্ষিতে আন্দোলনে যান শিক্ষার্থীরা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



