মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম ভাড়াউড়া এলাকায় একটি গাছে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ আগস্ট) বিকালে উপজেলার রুপশপুর পশ্চিম ভাড়াউড়া সড়কের শেখ জব্বার হাইজিংয়ের (মহুরি কমপ্লেক্সে) ভিতর থেকে মরদেহটি উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
নিহত ওই ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। ওই যুবকের বয়স আনুমানিক ২৮ বছর হবে বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে এক নারী গরুকে ঘাস খাওয়াতে এসে গাছের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে ওই নারী এলাকাবাসীকে জানালে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মানিক মিয়া পুলিশকে বিষয়টি অবগত করেন।
শ্রীমঙ্গল থানার ইপ পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, স্থানীয় ইউপি সদস্য মানিক মিয়ার ফোনে জানতে পেরে আমরা ঘটনাস্থলে জানাই। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানানো যাবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



